শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

পাকিস্তানকে হতাশ করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানে সফর করতে যায় নিউজিল্যান্ড দল। তবে নিরাপত্তা শঙ্কায় ওয়ানডে সিরিজ শুরুর আগ মুহূর্তেই বাতিল হয়ে যায় সফরটি। তাতে বেশ বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে (এনজেডসি) অনেক বোঝানোর পরও তারা ফিরে যায়। এতে দেশটি নিরাপত্তা ইস্যুটি আবারও যেমন সামনে এসেছে, তেমনই আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হয়েছে পাকিস্তানকে।

এই ক্ষতি পুষিয়ে উঠতে পাকিস্তান ক্রিকেট বোর্ড তৎক্ষণাৎ যোগাযোগ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে। তাতে সায় দেয়নি দুই বোর্ড।

পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান হিন্দুস্থান টাইমসকে বলেছেন, পিসিবি বিসিবিকে অনুরোধ জানায় সিরিজ খেলার। কিন্তু আগ্রহ থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় স্বল্পতার জন্য রাজি হয়নি।

“আমাদের (পিসিবি) চেয়ারম্যান বিসিবির সঙ্গে কথা বলেছিলেন এবং একটি সংক্ষিপ্ত সময়ে সিরিজ আয়োজনের প্রস্তাব দেন। বিসিবি প্রস্তাব গ্রহণ করলেও তাদের ক্রিকেটাররা যে যার মতো ছুটিতে থাকায় ও বিশ্বকাপের আগে সময় স্বল্পতার কারণে সম্ভব না বলে জানিয়েছে।”

ওয়াসিম খান একই কারণ দেখান শ্রীলঙ্কার ক্ষেত্রেও। বলেন, “ইচ্ছা প্রকাশ করেছিল শ্রীলঙ্কাও কিন্তু, বিশ্বকাপের জন্য তাদের পূর্ব পরিকল্পনা ছিল এবং স্বল্প সময়ের কারণে সফর করা সম্ভব না।”


এই ক্যাটাগরির আরো সংবাদ