শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

পশ্চিম আফ্রিকা সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সপ্তাহান্তে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ সফর করবেন। সফর চলাকালে আফ্রিকা মহাদেশের ওপর রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রভাব তুলে ধরবেন তিনি। 

শুক্রবার জাতিসংঘ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেন সফরের পর গুতেরেসের ১ ও ২ মে শনিবার সন্ধ্যায় সেনেগালে পৌঁছানোর কথা রয়েছে।

৩ ও ৪ মে নাইজেরিয়ায় তার সফর শেষ করার আগে তিনি ৩ মে পর্যন্ত নাইজার সফর করবেন।

প্রাত্যহিক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, সেনেগালে তিনি প্রেসিডেন্ট ম্যাকি সলের সাথে পবিত্র রমজান মাসের এক ইফতার মাহফিলে অংশ নেবেন। তিনি বর্তমানে আফ্রিকা ইউনিয়নের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন।

তার সফরকালে গুতেরেস নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজোম এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সাথেও আলোচনা করবেন।

মুখপাত্র জানান, তিনটি দেশের সবক’টিতে জাতিসংঘ প্রধান সিভিল সোসাইটির প্রতিনিধি ও ধর্র্মীয় নেতাদের সাথে সাক্ষাত করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ