শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

পরাজয়ের বৃত্তেই আটকে আছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

পরাজয়ের বৃত্তেই আটকে আছে বাংলাদেশ দল। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে হেরে শূন্য হাতে দেশে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি ঘরের মাঠেও জয়ে ফিরতে পারছে না। ব্যাটিং ব্যর্থতার কারণে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ।  

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১২৭/৭ রান করেও বাংলাদেশ হেরে যায় ৪ উইকেটে।  শনিবার দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১০৮/৭ রানেই ইনিংস গুটায় স্বাগতিকরা। ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।

শনিবার (২০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ রানেই ২ ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ দল।

তৃতীয় উইকেটে দলকে খেলায় ফেরান নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। এই জুটিতে তারা ৪৬ রান যোগ করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৮/৭ রানেই ইনিংস গুটায় বাংলাদেশ।

দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন শান্ত। এছাড়া ২১ বলে ২০ রান করেন আফিফ। ১২ ও ১১ রান করে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বাকি ৫ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

১০৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১২ রানেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। আগের ম্যাচে ৭ রানে তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়া এই তারকা পেসার এদিন ১ রানেই মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন।

এরপর ফখর জামানকে সঙ্গে নিয়ে ৭৮ বলে ৮৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। জয়ের জন্য শেষ ২৬ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ১১ রান। খেলার এই অবস্থায় ৪৫ বলে ৩৯ রান করে আউট হন রিজওয়ান।

৫১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফখর জামান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১০৮/৭ (নাজমুল হোসেন শান্ত ৪০, আফিফ হোসেন ২০, মাহমুদউল্লাহ রিয়াদ ১২; শাহিন আফ্রিদি ২/১৫, শাদাব খান ২/২২)।

পাকিস্তান: ১৮.১ ওভারে ১০৯/২ রান (ফখর জামান ৫৭*,মোহাম্মদ রিজওয়ান ৩৯, হায়দার আলী ৬*, বাবর আজম ১)।

ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ