শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে বিজয়ীর নাম তথ্য ফাঁসের মাধ্যমে ফাঁস হয়েছিল কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে পুরস্কার দেওয়ার আগে বাজির প্ল্যাটফর্মে তার জেতার হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই সন্দেহ সৃষ্টি হয়েছে।

অসলো থেকে এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বাজির প্ল্যাটফর্ম ‘পলিমার্কেট’-এ মাচাদোর পুরস্কার জেতার সম্ভাবনা ৩.৭৫ শতাংশ থেকে প্রায় ৭৩ শতাংশে লাফিয়ে ওঠে। অথচ কোনো বিশেষজ্ঞ বা সংবাদমাধ্যমে তার নাম সম্ভাব্য বিজয়ীদের তালিকায় ছিল না। এর কয়েক ঘণ্টা পরই অসলোতে তার নাম নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

তথ্য বিশ্লেষক রবার্ট নাস নরওয়েজিয়ান সম্প্রচার সংস্থা এনআরকে-কে বলেন, “সাধারণত বাজির বাজারে এমনটা দেখা যায় না। এটা খুবই সন্দেহজনক।”

নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, “পুরস্কারের ইতিহাসে আগে কখনও তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে মনে হয় না। আমি কল্পনাও করতে পারি না যে এবার তা ঘটেছে।”

তবে নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানিয়েছেন, কোনো তথ্য ফাঁস হয়েছে কিনা, তা তদন্ত করা হবে। তিনি আফটেনপোস্টেন সংবাদপত্রকে বলেন, “তথ্য ফাঁস হয়েছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাবে না। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব।” এএফপির অনুরোধে অবশ্য নোবেল ইনস্টিটিউট কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, নোবেল কমিটির পাঁচ সদস্য ছাড়া খুব অল্প কয়েকজনই পুরস্কার বিজয়ীর নাম আগেভাগে জানেন। অতীতে কিছু মনোনীতের নাম অপ্রত্যাশিতভাবে সংবাদমাধ্যমে প্রকাশ পেলেও সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনা ঘটেনি।

কমিটি জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ হওয়া মারিয়া কোরিনা মাচাদোকে ‘ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে ন্যায্য ও শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের সংগ্রামের’ স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ