শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

নেইমারকে রাখতে চায়না পিএসজি!

স্পোর্টস ডেস্ক / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই নেইমার যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। মাঝেমধ্যে হারানো দিনের কিছু ঝলক দেখালেও ধারাবাহিকতার ছিটেফোঁটাও নেই। পাশাপাশি চোট যেন নিত্যদিনের সঙ্গী। আর এই জন্যই নাকি তাকে আর ধরে রাখতে চাইছে না পিএসজি! 

সঙ্গে যোগ হয়েছে পিএসজির আরও এক আগ্রহ। বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে চোখে ধরেছে এই প্যারিসিয়ান ক্লাবটির। সে কারণেই নেইমারকে তাদের সঙ্গে বদল করে তাদের এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে চান কোচ মরিসিও পচেত্তিনো। শুধু তাই নয়, সঙ্গে ৪৮৫ কোটি টাকা দিতেও রাজি ক্লাবটি।

সম্প্রতি এমন চাঞ্চল্যকর খবরই ছেপেছে স্প্যানিশ একটি সংবাদ মাধ্যম। সেখানে বলা হয়েছে, কোচ পচেত্তিনোর চাওয়া দলেএকজন মিডফিল্ডার যিনি নিজ থেকে দলের খেলাটা গড়ে দিতে পারেন।

তারকাখচিত আক্রমণভাগকে আরও বেশি ক্ষুরধার করতেই দলের কর্তাব্যক্তিদের কাছে এমন এক মিডফিল্ডার চেয়েছেন তিনি। সে জন্যেই ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে চাইছেন তিনি।

তবে কিছু দিন পরের আসছে শীতকালীন দলবদলেই এমন কিছু হচ্ছে না বলেও জানিয়েছে গণমাধ্যমটি। পিএসজির এমন দলবদলের চিন্তা আগামী গ্রীষ্মে।

এদিকে বার্সেলোনাতেও ডি ইয়ংয়ের ভবিষ্যৎ নিয়ে আছে শঙ্কা। দলের অর্থনৈতিক পরিস্থিতি মোটেও সুবিধার নয়। তার ওপর দল এখন খেলতে পারছে না চ্যাম্পিয়ন্স লিগেও। সব মিলিয়ে কাতালুনিয়ায় তার থেকে যাওয়াটা এখন কিছুটা চিন্তার।

সঙ্গে আবার ফরাসি এই মিডফিল্ডারের বাবা জন ডি ইয়ং সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইতোমধ্যেই বেশ কিছু শীর্ষস্থানীয় ইউরোপীয় দল যোগাযোগ করেছে তার ছেলের সঙ্গে। তার পর থেকেই বেড়ে গেছে গুঞ্জনের মাত্রা।

যদিও সেই সাক্ষাৎকারেই তার বাবা জানিয়েছিলেন, শিগগিরই বার্সেলোনা ছাড়ার ইচ্ছা নেই তার ছেলের।

২০১৯ সালে আয়াক্স থেকে দলটিতে আসেন ফ্রেঙ্কি ডি ইয়ং। তাকে দলে ভেড়াতে বার্সেলোনার গুণতে হয়েছিল প্রায় ৮৩২ কোটি টাকা।

সূত্র: এল নাসিওনাল


এই ক্যাটাগরির আরো সংবাদ