শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নিষেধাজ্ঞা ৩ ম্যাচ সহ ৫ লাখ টাকা জরিমানা সাকিবের

স্পোর্টস ডেস্ক / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আচরণবিধি ভাঙায় ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গে ৫ লাখ টাকা জরিমানাও গুনতে হবে টাইগার অলরাউন্ডারকে।

টি-টুয়েন্টি আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিবকে পাবে মোহামেডান। লিগের সপ্তম রাউন্ড শেষ করেছে অংশগ্রহণকারী ১২ দল। ১১ রাউন্ড খেলবে সবাই। তারপর সেরা ছয় দলকে নিয়ে হবে সুপার লিগ।

সাকিব শাস্তি মেনে নিয়েছেন। তাই শুনানির প্রয়োজন পড়েনি। শনিবার সন্ধ্যায় গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকা লিগের আয়োজক সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ এই শাস্তির কথা জানান।

শুক্রবার দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী-মোহামেডানের লড়াইয়ে মেজাজ হারান সাকিব। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় লাথি দিয়ে স্টাম্প ভেঙে ক্ষোভ ঝাড়েন বাঁহাতি স্পিনার।

আবাহনী ইনিংসের পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার ইমরান পারভেজ। সঙ্গে সঙ্গেই লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব।

পরের ওভারেই শুভাগত হোমের বোলিংয়ের সময় বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষণা দিলে সাকিব নিজের হাতে স্টাম্পও উপড়ে ফেলেন। বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় হয় সাকিব ও আম্পায়ারের মধ্যে। এরপর ড্রেসিংরুমে ফেরার পথে আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গে তর্কে জড়ান।

আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন মেনে নিতে পারেননি সাকিবের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। নিজেদের ডাগ আউটের সামনে থেকে এগিয়ে যান মোহামেডান ডাগ আউটের দিকে। সাদা-কালোদের সিনিয়র ক্রিকেটার শামসুর রহমান শুভ সুজনকে শান্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ