শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে মোহামেডান-আবাহনী ম্যাচে মেজাজ হারিয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন এ অলরাউন্ডার। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে দুঃপ্রকাশ করে ক্ষমা চান মোহামেডান অধিনায়ক।

তিনি লেখেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, মেজাজ হারিয়ে ম্যাচের ভাবমূর্তি নষ্ট করায় আমি খুবই দুঃখিত। বিশেষ করে যারা বাসা থেকে খেলা দেখছেন। আমার মতো অভিজ্ঞ এক ক্রিকেটারের এভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাঝে মাঝে অবিশ্বাস্য কিছু ঘটে যায়। আমি আমার দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্টের কর্মকর্তা ও আয়োজক কমিটির কাছে মানবিক এই ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করি, ভবিষ্যতে এমনকিছু আর কখনো করব না।’

শুক্রবার দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে মেজাজ হারান সাকিব। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় লাথি দিয়ে স্টাম্প ভেঙে ক্ষোভ ঝাড়েন বাঁহাতি স্পিনার।

মিরপুরে বৃষ্টিতে খেলা বন্ধের আগে সাকিব হাত দিয়ে স্টাম্পও উপড়ে ফেলেন। আম্পায়ারের সঙ্গে বেশ বাকবিতণ্ডা হয় ওই সময়।

আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন মেনে নিতে পারেননি সাকিবের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। নিজেদের ডাগ আউটের সামনে থেকে এগিয়ে যান মোহামেডান ডাগ আউটের দিকে। সাদা-কালোদের সিনিয়র ক্রিকেটার শামসুর রহমান শুভ সুজনকে শান্ত করেন।

আবাহনী ইনিংসের পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার ইমরান পারভেজ। সঙ্গে সঙ্গেই লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব।

পরের ওভারেই শুভাগত হোমের বোলিংয়ের সময় বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষণা দিলে সাকিব নিজের হাতে স্টাম্প উপড়ে ফেলেন। বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় হয় সাকিব ও আম্পায়ারের মধ্যে। এরপর ড্রেসিংরুমে ফেরার পথে আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গে তর্কে জড়ান।

মাঠে সাকিবের আচরণবিধি ভঙ্গের প্রসঙ্গে ঢাকা লিগের আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ জানান, ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ