শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড থেকে সুখবর দিলেন সুজন

স্পোর্টস ডেস্ক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলে নতুন করে কারও করোনা পজিটিভ হয়নি বলে জানিয়েছেন টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। যার ফলে এখন কোয়ারেণ্টাইন থেকে বের হয়ে অন্য হোটেলে যেতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা।

বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় সুজন আরও জানান, অধিনায়ক মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজসহ আইসোলেশনে থাকা দলের ৯ সদস্যকে ২০ তারিখ পর্যন্ত ক্রাইস্টচার্চের হোটেলেই থাকতে হবে। তাঁদের পরীক্ষার ফল নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তাঁরা। অন্যদিকে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে নিয়ে যাওয়া হয়েছে কোয়ারেণ্টাইন সেন্টারে।

মহান বিজয় দিবসে বিসিবির পাঠানো ওই ভিডিওবার্তায় সুজন বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ সবাই নেগেটিভ এসেছি আজকের রিপোর্টে।’

টাইগার টিম ডিরেক্টর বলেন, ‘আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেছিলাম যে, কীভাবে কী করবো। তো, ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে অনুশীলন করতেও গিয়েছিলাম। তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’

ভিডিওবার্তার শেষ দিকে খালেদ মাহমুদ বলেন, ‘কালকে (শুক্রবার) আমরা এখান থেকে বের হয়ে অন্য একটা হোটেলে যাব। যাদের হলুদ ব্যান্ড ছিল তাঁরা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। আমরা চলে যাবার পরে, কাল থেকে জিম ব্যবহার করতে পারবে তাঁরা। পরে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবে। রঙ্গনা হেরাথকে কোয়ারেণ্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ আছি, আলহামদুলিল্লাহ।’


এই ক্যাটাগরির আরো সংবাদ