চাঁদপুরের মতলবে উপজেলার নারায়ণপুর পৌরসভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসনসহ সর্বস্তরের জনগণ।
শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের পাশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন, নারায়ণপুর পৌরসভার পক্ষে আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম স্বপন, সাবেক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিয়াজী, পৌর আ’লীগের সভাপতি কামরুজ্জামান কাকন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, মো: রাশেদ খান সহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দলও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।