শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নতুন বছরের শুরুতেই বিদায় নিলেন হাফিজ

স্পোর্টস ডেস্ক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নতুন বছরের শুরুতেই বিদায় নিলেন মোহাম্মদ হাফিজ। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও কিছু দিন তাঁকে দেখা যাবে বলেই জানিয়েছে দেশটির গণমাধ্যম।

এর আগে ২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সীমিত ওভারের ক্রিকেটে পূর্ণ মনোযোগ দেন। পাকিস্তানের হয়ে প্রায় নিয়মিতই খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। যদিও ক্যারিয়ারের শেষ দিকে ওয়ানডে দল থেকে বাদ পড়েন পাকিস্তানের সাবেক এই টেস্ট অধিনায়ক।

বয়সের কারণে তাকে টি-টোয়েন্টি দলে রাখা নিয়েও নানা সময়ে নানা কথা উঠলেও বরাবরই পক্ষে কথা বলেছে হাফিজের নিজের ফর্ম। ১৮ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১২ হাজার ৭৮৯ রান, শিকার করেছেন ২৫৩ উইকেটও।

প্রফেসর-খ্যাত এই ক্রিকেটার এর মধ্যে টেস্ট খেলেছেন ৫৫টি, ওয়ানডে ২১৮টি এবং টি-টোয়েন্টি খেলেছেন ১১৯টি। তিনটি ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন, ছিলেন ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও।

পাকিস্তানের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেছে হাফিজকে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে হেরে বিদায় নেয়ার পর বাংলাদেশ সফরে আসেননি তিনি।

২০২১ সালের শেষ দিকে অনুষ্ঠিত ওই সিরিজের আগে হাফিজ জানিয়েছিলেন, তরুণদের সুযোগ করে দেয়ার জন্যই বাংলাদেশের বিপক্ষে খেলবেন না তিনি। আর শেষপর্যন্ত নতুন বছরের শুরুতেই অবসরের সিদ্ধান্তই আসল তারকা এই অভিজ্ঞ ক্রিকেটারের পক্ষ থেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ