শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল দেখা যাবে www.jkkniu.edu. ওয়েবসাইটে।

সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

ফল ঘোষণা করে উপাচার্য বলেন, পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ৫ ও ৬ জানুয়ারি থেকে সকল ইউনিটের সাক্ষাতকার কার্যক্রম চলবে। তবে চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা ৬ জানুয়ারি সকাল ১১টায় এবং সংগীত ও থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ব্যবহারিক পরীক্ষা ৫ ও ৬ জানুয়ারি সংশ্লিষ্ট বিভাগগুলোতে অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম আল মামুন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ