শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

ধসে পড়েছে ব্রাজিলের স্বাস্থ্যখাত

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রির হাসপাতালগুলোতে গুরুতর অসুস্থ এবং অপেক্ষাকৃত তরুণরা ভীড় জমাচ্ছেন। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রেতাদের ব্যবসা তুঙ্গে। আর ক্লান্ত-বিধ্বস্ত চিকিৎসক ও নার্সরা মানুষের জীবন বাঁচানোর জন্য ফেব্রুয়ারি থেকে লকডাউনের আহ্বান জানিয়ে যাচ্ছেন। কিন্তু নগরীর মেয়র সিবাস্তিও মেলোর চিন্তাভাবনা অনেক ইতিবাচক।

তার ভাষ্য,  ‘বেঁচে থাকুন, যাতে আমরা আমাদের অর্থনীতিকে রক্ষা করতে পারি।’ মেয়রের কাছে বাসিন্দাদের জীবনের চেয়ে অর্থনীতির গুরুত্ব বেশি।

হাসপাতালে করোনায় গুরুতর অসুস্থদের দীর্ঘ লাইন, আর অন্ত্যেষ্টিক্রিয়ার অপেক্ষা লাশের সারি এখন ব্রাজিলের নিত্যদিনের ঘটনা।  এক বছরেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট জাইর বোলসোনারো মহামারির শুরু থেকেই সংক্রমণের বিষয়টি পাত্তা দেননি। সংক্রমণ রোধে লকডাউন কিংবা বিধিনিষেধ জারির সম্পূর্ণ বিপক্ষে তিনি।

দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার নির্বাহি আনা ডি লেমস বলেন, ‘স্বাস্থ্যখাতে এই মাত্রার ব্যর্থতা আমরা কখনোই দেখিনি। আমরা গুহার শেষ প্রান্তে কোনো আলো দেখছি না এখনও।’

গত বুধবার ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। সংক্রমণের হিসেব করলে দেশটিতে প্রতি ঘণ্টায় ১২৫ জন আক্রান্ত হচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলোর পরিধি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অক্সিজেনের সরবরাহ কমে যাওয়ায় এর মজুদের চেষ্টায় ব্যস্ত। রাজধানী ব্রাসিলিয়া ও ১৬টি রাজ্যের আইসিইউগুলোতে তীব্র বেডের সংকট দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তির অপেক্ষা রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

রাজ্যের রেস্টিঙ্গা ই এক্সট্রিমো হাসপাতালের পরিচালক পাওলো ফার্নান্দো স্কোলারি বলেন, ‘পুরো ব্যবস্থাটা ধসে পড়েছে। লোকজন আরও গুরুতর লক্ষণ, তীব্র শ্বাসকষ্ট এবং চিকিৎসার জন্য মরিয়া হয়ে হাসপাতালে আসছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ