শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

দেশে ফিরছেন সাকিব, খেলবেন ডিপিএলেও

স্পোর্টস ডেস্ক / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) সুপার লিগে উঠতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারকা সমৃদ্ধ দল গড়েও সময় মতো খেলোয়াড় না পাওয়ায় ভুগতে হয়েছে দেশের ঐতিহ্যবাহী দলটিকে। যে দলে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও।

এদিকে, পারিবারিক সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথেই দেশে ফেরার পর থেকে ক্রিকেটের বাইরে আছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম‍্যাচের টেস্ট সিরিজের আগে তাই ঢাকা প্রিমিয়ার লিগে খেলে নিজেকে ঝালিয়ে নিতে চান বাঁহাতি এই অলরাউন্ডার। সেই লক্ষ্যে আজ-কালের মধ্যেই দেশে ফিরছেন তিনি।

কিন্তু ডিপিএলে কিভাবে খেলবেন সাকিব! দল যে বাদ পড়েছে আগেই। তাইতো এখন সিদ্ধান্ত বদল করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাহমুদউল্লাহ রিয়াদের মোহামেডানের হয়ে না খেলে যোগ দিয়েছেন মাশরাফী বিন মর্তুজার নেতৃত্বাধীন দল লিজেন্ডস অব রূপগঞ্জে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ‍্য নিশ্চিত করেন মোহামেডান পরিচালক এজিএম সাব্বির। তিনি জানান, রূপগঞ্জের আগামী ম্যাচেই দলে যোগ দেবেন সাকিব।

অন্যদিকে, মোহামেডানের হয়ে খেলার কথা ছিল মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমেরও। তারাও দল ছেড়েছেন একই কারণে। এখন দুজনেই খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।

ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী, কোনো ক্রিকেটার নিজ ক্লাবে কোনো ম‍্যাচ না খেললে এবং তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে, তিনি অন‍্য কোনো দলে খেলতে পারবেন।

আর এই প্রক্রিয়ায় এরইমধ‍্যে মোহামেডান থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।


এই ক্যাটাগরির আরো সংবাদ