শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে ইন্দোনেশিয়ায় মন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

করোনায় আক্রান্তদের মধ্যে বিতরণের জন্য সরকারের সহায়তা প্রকল্পের কাজ বাগিয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগে ইন্দোনেশিয়ার সমাজকল্যাণ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার জুলিয়ারি পি বাতুবারা নামের ওই মন্ত্রীকে গ্রেপ্তার করে দুর্নীতি নির্মূল কমিশন (কেপিকে)।

এর একদিন আগে ব্রিফকেসে ভর্তি ১৩ লাখ ৮০ হাজার সমপরিমাণ রুপিয়াহ, মার্কিন ডলার ও সিঙ্গাপুরি ডলার বাতুবারা ও মন্ত্রণালয়ের দুই শীর্ষ কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রচেষ্টা আটকে দেয় কেপিকে।

কেপিকের প্রধান ফিরলি বাহুরি জানিয়েছেন, স্থানীয় সময় রোববার বেলা ২টা ৫০ মিনিটে মন্ত্রী আত্মসমর্পণ করেন।

তিনি জানান, সরকারের সহায়তা প্রকল্প হিসেবে করোনায় আক্রান্তদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণের জন্য ৪২ কোটি মার্কিন ডলারের পণ্যক্রয়ের কাজ একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বাগিয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ আছে মন্ত্রীর বিরুদ্ধে। শনিবার স্টিং অপারেশন চালিয়ে ঘুষ লেনদেনে সম্পৃক্ত কয়েক জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৮০ হাজার সমপরিমাণ রুপিয়াহ, মার্কিন ডলার ও সিঙ্গাপুরি ডলার উদ্ধার করা হয়।

২০১৯ সালের অক্টোবরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান ক্ষমতাসীন দল ইন্দোনেশিয়ান ডেমোক্রেটি পার্টি অব স্ট্রাগলের নেতা জুলিয়ারি। প্রেসিডেন্ট জোকো উইদোদোর দ্বিতীয় আমলে জুলিয়ারি হচ্ছেন দ্বিতীয় মন্ত্রী যিনি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ