শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

দু’ভাগে মুক্তি পাবে রণবীরের ‘রামায়ণ’

বিনোদন ডেস্ক / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে প্রথম থেকেই ব্যাপক আগ্রহ দেখা গেছে বলিউডে। রাম অবতারে রণবীরকে কেমন লাগবে, তা দেখার জন্যই মুখিয়ে ছিলেন অনুরাগীরা। নানা সময় সেই ছবি ফাঁসও হয়েছে। তবে এবার ‘রামায়ণ’ নিয়ে বড় ঘোষণা এল। প্রযোজক সংস্থা ও ছবির পরিচালক নীতিশ তিওয়ারির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ভাগে নাকি মুক্তি পাবে ‘রামায়ণ’। একটি মুক্তি পাবে ২০২৬ সালের দিপাবলীতে আর দ্বিতীয় ভাগ মুক্তি পাবে ২০২৭ সালের দিপাবলীতে।

এমন তথ্য পেয়ে উচ্ছ্বসিত দর্শক। সামাজিক মাধ্যমে ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজক নামিত মালহোত্রা। সেখানে দক্ষিণী ছবির দর্শক উৎসাহ দেখিয়েছেন রাবণের চরিত্রে যশকে দেখার বিষয়ে।

পোস্টারে দেখা যাচ্ছে একটি বাণ আকাশ ফুঁড়ে চলেছে, আগুনের ঝলকে। প্রযোজক নমিত লিখেছেন, ‘প্রায় ৫০০০ বছর আগের যে মহাকাব্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, তাকে নিয়ে ছবি করার স্বপ্ন দেখেছিলাম প্রায় এক দশক আগে। আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তা একটা রূপ পেতে চলেছে। উদ্দেশ্য একটাই, আমাদের ইতিহাস, আমাদের সত্য, আমাদের সংস্কৃতি- রামায়ণকে বিশ্ব দরবারে পবিত্রভাবে উপস্থাপন করা।

এদিকে যতদিন যাচ্ছে, রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবি নিয়ে ততই উৎসাহ বাড়ছে। সামনে আসছে নানা খবরও। সূত্র বলছে, রণবীরের ‘রামায়ণ’ ছবি নাকি ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী, ৮৩৫ কোটির বাজেটেই নাকি তৈরি হবে ‘রামায়ণ’। তবে এখানেই শেষ নয়। বাজেট নাকি আরও বাড়তেও পারে।

তবে শ্যুটিং শুরু না হতেই বিপাকে পড়েছিল ‘রামায়ণ’। শোনা যায়, অর্থের কারণে প্রায় বন্ধ হতে বসেছিল এই ছবির কাজ। সেই সময় কাটিয়ে সম্প্রতি ‘রামায়ণ’-এর শ্যুটিং শুরু করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি। এমনকি, কয়েকদিন আগে শ্যুটিং ফ্লোর থেকে ফাঁসও হয়েছে রণবীরের ‘রাম’ অবতারের ছবিও।

এবারও শ্যুটিং বন্ধ হওয়ার শঙ্কা পাওয়া যাচ্ছে বলেও খবর। জানা গেছে, রামায়ণের স্বত্ব নিয়ে এবার দুই প্রযোজনা সংস্থার দ্বন্দ্ব। আর তার কারণেই নাকি আটকে যেতে পারে ‘রামায়ণ’ ছবির শ্যুটিং।


এই ক্যাটাগরির আরো সংবাদ