শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকা পৌঁছেই অনুশীলনে সাকিব

স্পোর্টস ডেস্ক / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২

সব ধরনের নাটকীয়তা শেষে রোববার রাতে একাই দক্ষিণ আফ্রিকা পৌঁছান সাকিব আল হাসান। আর সেখানে পৌঁছেই সোমবার দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন তিনি। এর আগে, তিন ভাগে ভাগ হয়ে এই সফরের জন্য দক্ষিণ আফ্রিকায় যায় টাইগাররা।

সিরিজ নয়, একটা ম্যাচ জিতলেই সেটি হবে বড় অর্জন। দেশ ছাড়ার আগে এমনটাই জানান এ অলরাউন্ডার। তবে, প্রত্যাশার পুরোটা নিয়েই মাঠে নামার পরিকল্পনা রয়েছে সফরকারীদের।

এদিকে, সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রোটিয়াভূমে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই দুই প্রস্তুতি ম্যাচের সূচিও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, টাইগাররা নিজেদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে ওয়ানডে সিরিজের আগে একটি একদিনের এবং টেস্ট সিরিজের আগে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন।

ওয়ানডে দলের এই আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে ১৫ মার্চ (মঙ্গলবার)। জোহানেসবার্গে এই ম্যাচের পরদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা, তবে চালিয়ে যেতে পারবেন ঐচ্ছিক অনুশীলন। ওয়ানডে সিরিজ শুরুর আগে ১৭ মার্চ আবারও দলীয় অনুশীলন করবেন টাইগাররা।

১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দলই পাড়ি জমাবে ডারবানে। আগামী ২৫ মার্চ টেস্ট দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলনের পর ২৬ ও ২৭ মার্চ চ্যাটসওয়ার্থে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। পরদিন বিশ্রামের পর আরও দুইদিন অনুশীলন করে শুরু হবে টেস্টের লড়াই।

৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল, যে ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ।


এই ক্যাটাগরির আরো সংবাদ