শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

দক্ষিণ আফ্রিকায় নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়ল টাইগাররা। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫৫ রানে লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ১৪১ বল হাতে রেখেই।

রান তাড়ায় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক তামিম ইকবাল।

উদ্বোধনী জুটিতে লিটন দাসকে নিয়ে গড়েন ১২৭ রানের জুটি। ৫৭ বলে ৪৮ রান করে লিটন ফিরে গেলেও অবিচল থাকেন তামিম। সাকিব আল হাসানকে নিয়ে ম্যাচ ও সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৮২ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন তামিম। সাকিব অপরাজিত থাকেন ১৮ রানে।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে ৩৬ দশমিক ৫ ওভারে ১৫৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ৯ ওভারে ৩৫ রান দিয়ে শিকার করেন পাঁচটি উইকেট। তাসকিন শুরুটা করেছিলেন কাইল ভেরেইনেকে দিয়ে। এরপর তিনি একে একে সাজঘরে পাঠান জানেমান মালান, প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে।

দুটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। একটি করে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। প্রোটিয়াদের পক্ষে ওপেনার জানেমান মালানের ৩৯ ছাড়া অন্য কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। শেষদিকে কেশব মহারাজ ২৮ রান করেন। এছাড়া ডোয়াইন প্রিটোরিয়াস ২০ ও ডেভিড মিলার ১৬ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগেও সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে প্রোটিয়াদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ