শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

তিন দিন আগেই বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। তবে তিন দিন আগে শনিবারই (১৩ নভেম্বর) দলটি ঢাকায় পা রাখবে বলেই জানা গেছে।

যদিও আগের সূচি অনুযায়ী ১৬ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান দলের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ায় তিন দিন আগেই দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় আসছে দলটির সদস্যরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া পাকিস্তান।

এদিকে, ঢাকায় পা ফেলেই বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা-বলয়ে প্রবেশ করবে পাকিস্তান দল। সেখানে করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই পরদিন থেকে অনুশীলন করতে পারবে সফরকারীরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উদ্ধৃতি দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দলের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক বাংলাদেশে আসবেন নির্ধারিত সূচি অনুযায়ীই, অর্থাৎ ১৬ নভেম্বর। তবে স্কোয়াডের বাকি খেলোয়াড়রা শুক্রবার মধ্যরাতের ফ্লাইটেই আসছেন বাংলাদেশে।

এবারের সফরে আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ