শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

তাহসানের কণ্ঠে বন্ধুত্ব ও সচেতনতার গান

বিনোদন ডেস্ক / ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
তাহসান খান (ফাইল ফটো)

‘বন্ধুত্বের পতাকা’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী তাহসান খান। তাঁর কথা ও সুরে জাপান–বাংলাদেশের দৃঢ় বন্ধুত্ব ও করোনা মহামারিতে সচেতনতা সৃষ্টি করতে এ প্রয়াস। সম্প্রতি জাপান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে গানটির সংগীতচিত্র।

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে সতর্কতার বার্তা রয়েছে ‘বন্ধুত্বের পতাকা’ গানে। মহামারি মোকাবিলায় বিশ্ব যেসব স্বাস্থ্যবিধি মেনে চলছে, সেসবও তুলে ধরা হয়েছে সংগীতচিত্রে। নতুন এ গান সম্পর্কে তাহসান খান বলেন, ‘জাপান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্মরণীয় করে রাখা এবং চলমান করোনা মহামারিতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গানটি তৈরি করেছি। আশা করি গানটি দুই দেশের বন্ধুত্বকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করবে।’

তাহসান খান

সংগীতচিত্রের শুরুতেই এই গান ও দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা গেছে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে। তিনি বলেন, ‘খুব মন দিয়ে আমি গানের কথাগুলো শুনেছি। বাংলা ভাষায় তাহসান যে শব্দ ও কথায় গানটি সাজিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। করোনা মোকাবিলায় গানটি এখানকার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।’

 

 

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বেশ কিছু নাটকের শুটিং বাতিল করেছেন এই শিল্পী। তবে আগে শুটিং করা তাঁর কিছু নাটক ঈদের অনুষ্ঠানমালায় দেখানো হতে পারে। এ বছর বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা কবিতার বই অনুভূতির অভিধান।

উল্লেখ্য, ‘বন্ধুত্বের পতাকা’ গানটির সংগীতচিত্র নির্মিত হয়েছে ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের উদ্যোগে।


এই ক্যাটাগরির আরো সংবাদ