শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

তালেবান সরকারকে শিগগিরই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

তালেবান সরকারকে দ্রুত স্বীকৃতি দেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র নাকচ করে বলেছে, আগামী সপ্তাহে সৈন্য প্রত্যাহার শেষ হওয়ার পর আফগানিস্তানে তাদের কূটনৈতিক উপস্থিতি থাকবে কিনা সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি।

হোয়াইট হাউসের নারী মুখপাত্র জেন পাসাকি সাংবাদিকদের বলেছেন, আমি স্পষ্ট করতে চাই যুক্তরাষ্ট্র কিংবা আন্তর্জাতিক অংশীদার যাদের সাথে আমরা কথা বলেছি তাদের কারও এ ধরনের স্বীকৃতি দেয়ার কোন তাড়া নেই।

এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, আফগান ভূমিকে সন্ত্রাসের ঘাঁটি না বানালে এবং মানবাধিকার বিশেষ করে নারীদের প্রতি শ্রদ্ধা দেখালে ভবিষ্যত তালেবান সরকারকে তারা স্বীকৃতি দেবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, তালেবান যুক্তরাষ্ট্রকে বাদবাকি আমেরিকান সৈন্য প্রত্যাহারের পর কাবুলে মার্কিন কূটনীতিক উপস্থিতি বজায় রাখতে বলেছে।

তিনি বলেন, তালেবান নিরাপত্তা ও সুরক্ষা দেয়ার অঙ্গীকার করেছে। কিন্তু এসব আসলে কথার কথা। কোন সিদ্ধান্ত নেয়ার আগে ওয়াশিংটনের আরও আশ্বাসের প্রয়োজন হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ