শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

তারেক রহমানের দেশে ফেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন নিরাপত্তা উদ্বেগ নেই

দর্পণ ডেস্ক / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। তবে দেশে নিরাপত্তা সংক্রান্ত কোনো শঙ্কা নেই।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, বিশেষ প্রয়োজন অনুযায়ী সকলের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। যার যার স্ট্যাটাস অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ নথি, যার সুপারিশ বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে। এছাড়া আসন্ন নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে, বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি থাকবে।

ফোনে আড়িপাতা প্রসঙ্গে তিনি জানান, অনুমোদিত সংস্থাই এ কাজ করতে পারবে; অন্য কেউ অনুমোদন ছাড়া তা করতে পারবে না। এছাড়া এসপি পদায়নের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ