শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ঢাবি শহীদুল্লাহ হলে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার নির্মাণ করা হয়েছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কর্নারের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুম, অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদালয় একইসূত্রে গাঁথা। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানলেই বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানা যাবে।

উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সর্বত্র তাঁর স্মৃতি থাকা বাঞ্ছনীয়। বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্থাপনায় বঙ্গবন্ধু কর্নার সংযুক্ত করা হচ্ছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত বিশেষায়িত গ্রন্থসমূহ এখানে সংগ্রহ করা হয়েছে। শিক্ষার্থীরা উৎসাহ ও আগ্রহের সঙ্গে বঙ্গবন্ধু কর্নারে রাখা গ্রন্থসমূহ পড়বে এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ