শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

টানা বৃষ্টির কারনে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টির কারনে সোমবার মাঠে নামারই সুযোগ পাননি বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা।

সারারাত ও দিনের শুরু থেকে টানা বৃষ্টি হওয়ায়, সোমবার দুপুর ২টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ঢাকা টেস্টের ম্যাচ পরিচালনাকারীরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান।

৫৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬১ রান তুলে প্রথম দিন শেষ করেছিলো পাকিস্তান। আলো স্বল্পতার কারনে টেস্টের প্রথম দিন ৩৩ ওভার খেলা হয়নি।

আলো স্বল্পতা ও বৃষ্টির কারনে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন ভেস্তে যায়। তবে দ্বিতীয় সেশনে খেলা শুরু হয়। ৬ দশমিক ২ ওভার খেলার হবার পর আবারও বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরবর্তীতে বৃষ্টি না কমলে, দিনের খেলার ইতি টানেন আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। এতে ৬৩ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলো পাকিস্তান। আজহার আলি ৫২ ও অধিনায়ক বাবর আজম ৭১ রানে অপরাজিত ছিলেন।

প্রথম দিন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রানে আউট হন। পাকিস্তানের পতন হওয়া দু’টি উইকেটই নেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতেছিলো পাকিস্তান।

টস : পাকিস্তান
পাকিস্তান প্রথম ইনিংস :
আবিদ বোল্ড তাইজুল ৩৯
শফিক বোল্ড তাইজুল ২৫
আজহার অপরাজিত ৫২
বাবর অপরাজিত ৭১
অতিরিক্ত (লে বা-১) ১
মোট (২ উইকেট, ৬৩.২ ওভার) ১৮৮
উইকেট পতন : ১/৫৯ (শফিক), ২/৭০ (আবিদ)।
বাংলাদেশ বোলিং :
এবাদত : ১২-১-৪৮-০,
খালেদ : ৭.২-১-২৬-০,
সাকিব : ১৫-৬-৩৩-০,
তাইজুল : ১৭-৫-৪৯-২,
মিরাজ : ১২-২-৩১-০।


এই ক্যাটাগরির আরো সংবাদ