শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ঢাকাকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

মুশফিকের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকাকে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

এর আগে জেমকন খুলনার কাছে হেরে ফাইনালে ওঠার প্রথম সুযোগ হাতছাড়া করেছিল চট্টগ্রাম। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে কোনো ভুল করেনি ছন্দে থাকা চট্টগ্রাম। ঢাকাকে সাত উইকেটে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ মিঠুনরা।

এর আগে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে জেমকন খুলনা। আগামী ১৮ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম ও খুলনা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকার দেওয়া ১১৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু চট্টগ্রাম। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের জুটি ভাঙেন আকবর আলী। সৌম্য ২৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরার পর দ্বিতীয় উইকেটে মিঠুনের সঙ্গে দলকে ফাইনালের দিকে নিয়ে যান। মিঠুন-লিটনের এই জুটি ১৮তম ওভারে ভাঙেন আল আমিন। ৪৯ বল মোকাবিলা করে ৪০ রান করেন ডানহাতি ওপেনার লিটন। পরের ওভারে মিঠুনকে ফিরিয়ে খেলায় উত্তেজনা তৈরি করেন মুক্তার আলী। কিন্তু শেষ পর্যন্ত শামসুর রহমানের ঝড়ো ব্যাটে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দশ উইকেটে ১১৬ রান করে বেক্সিমকো ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মুশফিক ও আল আমিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ