শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ট্রাম্পের বিরুদ্ধে ফেসবুকের ২ বছরের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক / ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৪ জুন) এ সিদ্ধান্ত নেয় ফেসবুক কর্তৃপক্ষ। তবে এটা ২০২১ সালের ৭ জানুয়ারি থেকে কার্যকর হওয়ায় আর ১৯ মাস পর নিষেধাজ্ঞা মুক্ত হতে পারেন তিনি।

সেক্ষেত্রে ২০২৩ সালের ৭ জানুয়ারির পর ফেসবুক কর্তৃপক্ষ বিচার-বিশ্লেষণ করে দেখবে তার অ্যাকাউন্টের মাধ্যমে জননিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। যদি না থাকে তাহলে তার অ্যাকাউন্ট ফেরত দেওয়া হবে। আর যদি থাকে তাহলে বাড়তে পারে এই নিষেধাজ্ঞা।

আর নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পরও যদি ট্রাম্প ফেসবুকের নিয়ম-নীতি ভঙ্গ করেন তাহলে স্থায়ীভাবে তার অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন ফেসবুকের বৈশ্বিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ।

এদিকে ফেসবুকের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে তিনি অপমান হিসেবে দেখছেন। এ বিষয়ে এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ফেসবুকের এই সিদ্ধান্ত ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আমাকে যে ৭৫ মিলিয়ন মানুষ ও অন্যান্যরা ভোট দিয়েছেন তাদের জন্য অপমানের। পরবর্তীতে আমি যদি হোয়াইট হাউজে যেতে পারি তাহলে মার্ক জুকারবার্গের অনুরোধে আর কোনো ডিনার হবে না। তার সঙ্গে আমার সম্পর্ক হবে ব্যবসায়িক।

মূলত মার্কিন নির্বাচনের পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল হিলে ভয়াবহ হামলা চালায়। এই হামলার পেছনে ট্রাম্পের সুস্পষ্ট ইন্ধন ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারের মাধ্যমে ট্রাম্প সমর্থকদের উস্কে দেন।

এই ঘটনার পর টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ