শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ট্রাম্পকে এখনও জয়ের স্বপ্ন দেখাচ্ছে নিউজম্যাক্স

দর্পণ ডেস্ক / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
ছবি: সংগৃহীত

ট্রাম্প সমর্থকদের এখনও নির্বাচনে জয়ের আশা দেখাচ্ছে নিউজম্যাক্সসহ কয়েকটি মার্কিন ডানপন্থী গণমাধ্যম।

ট্রাম্প সমর্থক গণমাধ্যমগুলো এখনও ভিত্তিহীনভাবে দাবি করে যাচ্ছে, ট্রাম্প জিতেছেন। একইসঙ্গে সামনে হাজির করছে ‘ষড়যন্ত্র তত্ত্ব’। শুধু গণমাধ্যম কেন, কট্টর ট্রাম্প সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বারবার করে এই ‘ষড়যন্ত্র তত্ত্বই’ হাজির করা হচ্ছে।

প্রতি দিনই নিউজম্যাক্সের মতো টিভি চ্যানেলগুলোর মিথ্যায় ভরা খবর ও অনুষ্ঠান মানুষ দেখছে। তাদের বলে যাওয়া মিথ্যা মানুষের কানে পৌঁছাচ্ছে। তারা বলছে, ‘কিছুই শেষ হয়নি। মূলধারার সংবাদমাধ্যমগুলো এই মুহূর্তে যা বলছে, তা অগ্রাহ্য করুন।’

নিউজম্যাক্স যে তথ্য প্রচার করছে, তার মূল ভাষ্য হল- নির্বাচন শেষ হয়নি। সংবাদমাধ্যমগুলো ভুল বলছে। বাইডেন দুর্বল ও ট্রাম্প দৃঢ় অবস্থানে রয়েছেন। এই অবস্থান নেয়ার পেছনে যুক্তি হিসেবে নিউজম্যাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস রুডি বলেন, ‘সরকারি ঘোষণার পরই কেবল নিউজম্যাক্স অঙ্গরাজ্যের ফল ও ইলেকটোরাল কলেজের হিসাবকে আমলে নেবে।’

অর্থাৎ সরকারি ঘোষণার আগ পর্যন্ত চ্যানেলটি একটি কল্পরাজ্যকে বারবার চিত্রিত করবে, যেখানে শুধু ট্রাম্পেরই জয় হয়। এটি এতটাই ট্রাম্প সমর্থক হয়ে উঠেছে, এখন তা ফক্স নিউজের দর্শকে ভাগ বসাচ্ছে। গত শুক্রবার চ্যানেলটিতে ৭ লাখের বেশি দর্শক ছিল।

  • সূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ