শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

টেস্টে সাকিবের জায়গায় সৌম্য

স্পোর্টস ডেস্ক / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা টেস্টে সাকিব আল হাসানের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন এ ক্রিকেটার। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

বাঁহাতি সৌম্যর ১৫ টেস্টে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০১৯ সালে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সাকিবের বাঁ পায়ের ঊরুতে টান পড়ে। নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে চোট পান বাঁহাতি স্পিনার। এরপর বোলিং চালিয়ে গেলেও মোটেও ফিট ছিলেন না। তার আগে দারুণ ব্যাটিংয়ে ৬৮ রান করেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ষষ্ঠ ওভার শেষ করে মাঠ থেকে উঠে যান। এর আগে ৬ ওভারে দেন ১৬ রান। বিসিবি বলেছে, ‘চট্টগ্রামে ম্যাচের দ্বিতীয় দিন বাঁ উরুতে চোটে পড়ার পর থেকে সাকিবকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সতর্কতার সঙ্গে বিবেচনা করে তাকে দ্বিতীয় টেস্টে রাখা হচ্ছে না।’

জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকলেও বিসিবির চিকিৎসা বিভাগের অধীনে চলবে সাকিবের চিকিৎসা। এরপর তাদের অধীনে পুনর্বাসনের কাজও চলবে।

১১ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে শেষ টেস্ট। চট্টগ্রাম টেস্ট হেরে এরই মধ্যে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ