শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি দল ঘোষণা, ডাক পেলেন মুনিম

স্পোর্টস ডেস্ক / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

সফররত আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে নতুন মুখ দুই জন। এছাড়া দলে ফিরেছেন মুশফিকুর রহিম। 

সদ্য সমাপ্ত বিপিএলের অষ্টম আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকার পুরস্কার পেলেন মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী চৌধুরী। ইয়াসির ইতিপূর্বে তিনটি টেস্ট খেললেও এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন মুনিম। ইয়াসির পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াডে ছিলেন। তবে কখনও টি-টোয়েন্টি খেলা হয়নি তারও।

এদিকে, ঘোষিত এই দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। বিপিএলে রান খরায় ভুগেছেন এই হার্ডহিটার তারকা। তার জায়গায় দলে ফিরেছেন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

এছাড়া সর্বশেষ সিরিজের দলে ছিলেন কিন্তু এবারের ১৪ সদস্যের দলে জায়গা হয়নি এমন ক্রিকেটার হলেন- সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামীম হোসাইন পাটোয়ারি ও আকবর আলী।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচের স্কোয়াডে ডাক পাওয়া পারভেজ হোসাইন ইমন ও কামরুল ইসলাম রাব্বিও জায়গা পাননি এবারের দলে। তবে যথারীতি অধিনায়ক হিসেবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

একনজরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন ধ্রুব, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ