শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট মানেই ব্যাটসম্যানদের খেলা। বোলাররা যেখানে অনেকটাই অসহায়।

লাইন-লেন্থ ঠিক না রেখে বল করলেই ব্যাটসম্যানের কাছে তুলোধোনা হন তারা।

তবে কুড়ি ওভারের এই খেলায় মাঝেমধ্যে বোলাররাও দুর্দান্ত পারফরম করেন।  তুলে নেন হ্যাটট্রিক। তবে বোলারদের এমন পারফরম্যান্স সংক্ষিপ্ততম এই ফরম্যাটে তেমন একটা দেখা যায় না।

টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বৃহস্পতিবার এমন পারফরম্যান্স দেখিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু।

ডিপিএলে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন তিনি। তার বোলিং ফিগার ৩.১- ০-২১- ৪, যা তার এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা পারফরম্যান্স।

তার হ্যাটট্রিকের সুবাদে ১৯.১ ওভারে রূপগঞ্জ গুটিয়ে যায় ১১১ রানে।

সংক্ষিপ্ততম এই ফরম্যাটে পাঁচ বাংলাদেশি বোলারের আছে হ্যাটট্রিকের কীর্তি। অর্থাৎ পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে এই রেকর্ডে নাম লেখালেন আলাউদ্দিন বাবু।

বাংলাদেশিদের মোট হ্যাটট্রিকের কীর্তি অবশ্য ৬টি। জাতীয় দলের তারকা পেসার আল-আমিন হোসেন একাই করেছেন দুটি হ্যাটট্রিক, তাও প্রথম দুবার।

তা ছাড়া বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে হ্যাটট্রিক করলেন এ ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার।

আর ডিপিএলের ইতিহাসে আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকের অবস্থান তৃতীয়। টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম হ্যাটট্রিক দেখেছিল ডিপিএলেই।

২০১৩ সালে আবাহনী লিমিটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেন আল-আমিন। এর দুই বছর পর  ২০১৫ সালে সিলেট সুপার স্টার্সের হয়ে হ্যাটট্রিক করেন আল-আমিন।

২০১৯ সালে মানিক খান বিকেএসপির বিপক্ষে হ্যাটট্রিক করেন।

একনজরে টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের হ্যাটট্রিক

১. আল-আমিন হোসেন—প্রতিপক্ষ আবাহনী, ২০১৩
২. আল-আমিন হোসেন—প্রতিপক্ষ সিলেট সুপার স্টার্স, ২০১৫
৩. আলিস আল ইসলাম—প্রতিপক্ষ রংপুর রাইডার্স, ২০১৯
৪. মানিক খান প্রতিপক্ষ—বিকেএসপি, ২০১৯
৫. কামরুল ইসলাম রাব্বি—প্রতিপক্ষ রাজশাহী, ২০২০
৬. আলাউদ্দিন বাবু—প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ, ২০২১


এই ক্যাটাগরির আরো সংবাদ