শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

টিকাপ্রাপ্তরাও করোনার সংক্রমণ ঘটাতে পারেন

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

টিকা পাওয়া ব্যক্তিরাও করোনার সংক্রমণ ঘটাতে পারেন বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের উপপ্রধান মেডিকেল কর্মকর্তা। সানডে টেলিগ্রাফ পত্রিকায় লেখা এক নিবন্ধে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

অধ্যাপক জোনাথান ভ্যান-ট্যাম দাবি করেছেন, বিজ্ঞানীরা এখনও সংক্রমণের ক্ষেত্রে টিকার প্রভাব সম্পর্কে জানতে পারেননি। টিকা আশা জাগানিয়া, তবে সংক্রমণের মাত্রা অবশ্যই দ্রুত কমিয়ে আনতে হবে।

তিনি জানিয়েছেন, কোনো টিকাই শতভাগ কার্যকর হয় না, তাই সুরক্ষার ক্ষেত্রে নিশ্চয়তা নেই।

জোনাথান ভ্যান-ট্যাম জানান, টিকা গ্রহণের দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বয়স্কদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার জন্য অন্তত তিন সপ্তাহ সময় দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘দুই ডোজ টিকা নেওয়ার পরও আপনি অন্যকে কোভিড-১৯ এ সংক্রমিত করতে পারেন এবং সংক্রমণের ধারাবাহিকতা এরপর অব্যাহত থাকতে পারে।’

গত সপ্তাহে ইসরায়েলে করোনা প্রতিরোধ ব্যবস্থা সমন্বয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, যতটুকু কার্যকর বলা হয়েছে ফাইজারের এক ডোজ টিকা হয়তো ততটুকু কার্যকর নয়।

বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি করোনার টিকা দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম ইসরায়েল। এ কারণে টিকার কার্যকারিতা নিয়ে ইসরায়েল যেসব তথ্য প্রকাশ করছে তার ওপর অত্যন্ত আগ্রহভরে নজর রাখছেন বিজ্ঞানীরা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইউলি ইদিলস্টেইন জানিয়েছেন, করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পরও কিছু লোক অসুস্থ হয়েছেন। তবে অসুখের তীব্রতা হ্রাসের উৎসাহব্যঞ্জক কিছু লক্ষণ দেখা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ