শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

টাইগারদের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ সর্বনিম্ন রানের রেকর্ড উপহার দিল নিউজিল্যান্ডকে। ১৬ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৬০ রান তুলতে সক্ষম হয় দলটি। বুধবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় দুই দল।

শুরতেই উইকেট হারাতে শুরু করে নিউজিল্যান্ড। বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন মেহেদি হাসান। প্রথম ওভারেই ওভারেই কিউইদের জার্সিতে অভিষিক্ত ওপেনার রাচিন রবিন্দকে ফিরিয়েছেন তিনি। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব আল হাসান। সাকিবের পর এক ওভারেই কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলকে ফেরান নাসুম।
মাত্র ৯ রানেই ৪ উইকেট হারানো নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ও হেনরি নিকোলসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দুজনেই করেন ১৮ রান করে। ২ রানের ব্যবধানে দুইজনকেই বিদায় করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরাও।

বল হাতে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নিয়েছেন নাসুম, সাকিব ও সাইফউদ্দিন। বাকি এক উইকেট নেন মেহেদী হাসান।


এই ক্যাটাগরির আরো সংবাদ