শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

টস হেরে দুরন্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

আগের ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ে বাংলাদেশের সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কারও। টুর্নামেন্টে তাদের শেষ ম্যাচটি তাই কেবলই নিয়মরক্ষার। তবে এখনও আশা টিকিয়ে রাখা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুরন্ত সূচনাই করেছে দলটি।

পেরেরা ঝড়ে পাঁচ ওভারেই ৪২ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। যদিও আন্দ্রে রাসেলের আঘাতে ষষ্ঠ ওভারেই আউট হয়ে ফেরেন ২১ বলে ২৯ করা লঙ্কান ওপেনার। যাতে ওই ৪২ রানেই প্রথম উইকেট হারায় তারা। তবে নিশাঙ্কা ও আসালাঙ্কার ব্যাটে ৮ ওভারে সংগ্রহ ৬৭ রান।

এর আগে ৩ ম্যাচে একটি জয় পেলেও কাগজে-কলমে সেমির সম্ভাবনা রয়েছে ক্যারিবীয়দের। এমন সমীকরণ মাথায় নিয়ে আবুধাবিতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড।

এদিন অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কান একাদশে এসেছে একটি পরিবর্তন। লাহিরু কুমারার বদলে একাদশে ঢুকেছেন বিনুরা ফার্নান্ডো।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেইজ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন, রবি রামপল।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা, ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্তা চামিরা, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্ডো।


এই ক্যাটাগরির আরো সংবাদ