শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

জেডকেটেকোর নতুন সিকিউরিটি সল্যুশন

আইটি ডেস্ক / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

বায়োমেট্রিক নিরাপত্তায় বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেডকেটেকো এনেছে জেডকেবায়ো অ্যাকসেস আইভিএস। এটি একটি লাইট-ওয়েবভিত্তিক সিকিউরিটি প্ল্যাটফর্ম, যা জেডকেটেকোর বেশিরভাগ হার্ডওয়্যারে সাপোর্ট করে।

ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসা পরিচালনার জন্য ও তাদের চাহিদা পূরণে প্ল্যাটফর্মটি বেশ কয়েক ধরনের কার্যকারি ফিচার নিয়ে এসেছে। এসবের মধ্যে রয়েছে পার্সোনেল ম্যানেজমেন্ট, অ্যাকসেস কন্ট্রোল, অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট, ভিডিও সারভেইলেন্স, সিস্টেম ম্যানেজমেন্ট ইত্যাদি।

প্ল্যাটফর্মটির সেরা ফিচারগুলোর মধ্যে রয়েছে ভিডিও ক্যামেরা ব্যবহার করে ট্যাগ তৈরির সময় অ্যাকসেস কন্ট্রোল ডিভাইসের সঙ্গে উপস্থিতি পয়েন্টগুলোর সহজে সেটআপ। সেখানে রয়েছে রিয়েল টাইম লাইভ ভিউ, প্লে ব্যাকের অপশন, রিপোর্ট সার্চ অপশন, ফেসিয়াল রিকগনিশন অপশন, কিউআর কোড ব্যবহার করে সহজেই নতুন অস্থায়ী কর্মীদের স্ব-নিবন্ধন, নিয়মিত অ্যালার্ম ও নোটিফিকেশন, স্বয়ংক্রিয় ব্যাকআপ ও আরও অন্যান্য সুবিধা।

ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে এই সল্যুশনটি আরও ফিচার সমৃদ্ধ করে নেয়া যাবে এবং বিশ্বের যেকোনো স্থানে বসেই এটি করা সম্ভব। সল্যুশনটি এইচটিটিপিএস সুরক্ষার পাশাপাশি এক বছরের জন্য ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সেবা নিয়ে এসেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ