শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

জুনে ৩.৫ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পাচ্ছে বাংলাদেশ

দর্পণ ডেস্ক / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আগামী জুন মাসে বাংলাদেশ আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের কাছ থেকে মোট ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পেতে যাচ্ছে। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে পাওয়া যাবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং বাকি ২ দশমিক ২ বিলিয়ন ডলার আসবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি-সহ অন্যান্য সহযোগী সংস্থা থেকে।

 

বুধবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সম্মেলনে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংক কঠোর পদক্ষেপ নিচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো ব্যাংকিং সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করা।” তিনি জানান, ইতোমধ্যে ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে এবং এর মাধ্যমে ইতিবাচক গুণগত পরিবর্তন এসেছে।

 

তিনি আরও বলেন, “যেসব ব্যাংকের বিতরণ করা ঋণের ১০ শতাংশ বা তার বেশি খেলাপি রয়েছে, তারা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ করতে পারবে না। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কাছে নগদ জমা বা বিধিবদ্ধ জমার ঘাটতি থাকলে এবং দণ্ডসুদ বা জরিমানা বাকি থাকলে সেসব ব্যাংকের ক্ষেত্রেও লভ্যাংশ বিতরণে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।”

 

### অনিয়মে জিরো টলারেন্স

 

গভর্নর হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কোনো ব্যাংক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হবে কিংবা মার্জারের আওতায় আনা হবে। আমাদের লক্ষ্য ব্যাংক নয়, আমানতকারীদের স্বার্থ রক্ষা করা।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গভর্নরের এ বক্তব্যের মাধ্যমে ব্যাংক খাত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের  সংস্কারপন্থী এবং কঠোর মনোভাব স্পষ্ট হয়েছে। বিশেষ করে ঋণখেলাপি, দুর্বল গর্ভানেন্স ও লভ্যাংশ বিতরণে অনিয়ম নিয়ে যেভাবে অবস্থান নেওয়া হয়েছে, তা ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মত তাদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ