শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

জি-২০ সম্মেলনেও বিশ্বনেতাদের মুখে করোনা

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

প্রথম আরব দেশ হিসেবে সৌদি আরবে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলন। শনিবার ভার্চুয়াল বৈঠকে জোট নেতাদের মুখে মুখেই ছিলো করোনা মহামারি মোকাবিলা।

সৌদি বাদশাহ সালমান দুদিনের ভার্চুয়াল সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেছেন, ‘যদিও কোভিড-১৯ এর চিকিৎসা ও ডায়াগনিস্টিক সরঞ্জাম হিসেবে টিকার উন্নয়ন অগ্রগতিতে আমরা আশাবাদী, তারপরও আমাদেরকে সাশ্রয়ী মূল্যে ও ন্যায়সঙ্গতভাবে সব মানুষের কাছে ওই সব সরঞ্জাম পাঠানোর পরিস্থিতি সৃষ্টির জন্য কাজ করতে হবে।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘২০২০ সালে মানবজাতি যে মাত্রার সমস্যার মুখে পড়েছে তা অপ্রত্যাশিত। করোনাভাইরাস মহামারি, বৈশ্বিক লকডাউন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা একটি প্রক্রিয়াগত অর্থনৈতিক সংকট শুরু করেছে, যা বিশ্ব মহামন্দার পর আর দেখেনি।’

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে  জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ অন্যান্য নেতাদের বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। আয়োজক দেশ সৌদির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জোটের নেতারা এবার বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতির উন্নয়ন নিয়ে কথা বলার পাশপাশি জলবায়ু পরিবর্তনকেও তাদের এজেন্ডার শীর্ষে রাখবেন।

সূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ