শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

জিম্বাবুয়ের কাছে হেরে গেলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

নিজেদের মাঠেই জিম্বাবুয়ের কাছে হেরে গেলো শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের ২২ রানে হারিয়েছে ক্রেইগ আরভিনের দল। এই জয়ে সমতায় ফিরেছে সফরকারিরা। সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে শ্রীলঙ্কার কাছে হেরেছিল তারা।

টস জিতে ব্যাট করতে নেমে ক্রেইগ আরভিনের ৯১ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। রান তাড়া করতে নেমে ৬৩ রানে নেই স্বাগতিকদের ৪ উইকেট। চাপের মধ্যে দাসুন শানাকার ইনিংস আশা জাগালেও ২৮০ রানে থমকে যায় লঙ্কানরা। তাতে দারুণ এক জয় পেল জিম্বাবুয়ে।

২০১৮ সালের জানুয়ারির পর প্রথমবার এই সংস্করণে শ্রীলঙ্কাকে হারাল জিম্বাবুয়ে। সব মিলিয়ে দুই দলের মুখোমুখি ৫৯ ওয়ানডেতে জিম্বাবুয়ের জয় হলো ১২টি।

জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রায় সবাই রান পেয়েছেন। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন তাকুদজওয়ানাশে কাইতানো ও রেজিস চাকাভা। ২৮ বলে ২৬ রান করে কাইতানো ও ৫০ বলে ৪৭ রান করে আউট হন চাকাভা।

এরপর শন উইলিয়মসের সঙ্গে ১০৬ রানের বড় জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন। ৫৬ বলে ৪৮ রান করে উইলিয়ামস ফিরলে ভাঙে এই জুটি। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে দুর্ভাগ্যক্রমে ৯৮ বলে ১০ বাউন্ডারিতে ৯১ রান করে মহেশ থিকসানার বলে বোল্ড হন তিনি।

শেষদিকে সিকান্দার রাজার ৪ চার ও একটি ছক্কায় ৪৬ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে তিনশোর্ধ্ব সংগ্রহ পেয়ে যায় জিম্বাবুয়ে।

৫১ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার ভ্যান্ডারসে। অভিজ্ঞ পেসার নুয়ান প্রদিপ ২ উইকেট নিলেও ১০ ওভারে দেন ৭৪ রান।

৩০৩ রানের বড় লক্ষ্যে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ৩১ রানের মধ্যেই তারা হারায় ৩ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক দাসুন শানাকা।

মেন্ডিস, পাথুম নিসানকা ও চান্দিমালকে হারানোর পর দুই চার ও একটি ছক্কায় ভালো কিছুর ইঙ্গিত দেওয়া চারিথ আসালাঙ্কা আশাহত করেন দলকে।

এরপরই কামিন্দু মেন্ডিসকে নিয়ে প্রতিরোধ গড়েন শানাকা। দুজনের ব্যাটে বাড়তে থাকে রান। চার মেরে মেন্ডিস ফিফটি পূর্ণ করেন ৭১ বলে। পঞ্চাশ ছুঁতে শানাকার লাগে ৫২ বল। ১২০ বলে ১১৮ রানের জুটি ভাঙে মেন্ডিসের বিদায়ে। ৮২ বলে তিনি করেন ৫৭ রান।

তবে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন শানাকা। কিন্তু ৪৫তম ওভারে টেন্ডাই চাতারার বলে তিনি ফিরে গেলে কার্যত শেষ হয়ে যায় লঙ্কানদের আশা। ৭ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটিতে শানাকা করেন ৯৪ বলে ১০২ রান।

এরপর চামিকার ৩৪ রান পরাজয়ের ব্যবধান শুধুই কমিয়েছে। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৮০ রানে থামে শ্রীলঙ্কা।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রেইগ আরভিন।

আগামী শুক্রবার একই মাঠে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ।


এই ক্যাটাগরির আরো সংবাদ