শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ খেলতে হচ্ছে মুশফিককে

স্পোর্টস ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই ছুটি কাটানোর উপায় নেই টাইগার তারকার সামনে। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলতে হলে তাকে থাকতে হবে জৈব সুরক্ষা বলয়েই।

হারারেতে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসার কথা ছিল মুশফিকের। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের আগে পরিবারকে সময় দিতে জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজ থেকে অব্যাহতি চেয়েছিলেন। সেটি আর সম্ভব হচ্ছে না অস্ট্রেলিয়া দলের কঠিন শর্তে।

জিম্বাবুয়ের জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে দেশে ফিরলে অস্ট্রেলিয়া সিরিজের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মুশফিককে। এতে সময়মতো অজি সিরিজের জন্য দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে পারবেন না তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ কিছুতেই মিস করতে চান না মুশফিক। তাই সিদ্ধান্ত বদলে ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টি খেলতে থেকে যাচ্ছেন জিম্বাবুয়েতে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ’কে সেটি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জিম্বাবুয়েতে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল-সবুজদের টি-টুয়েন্টি সিরিজ আগস্টের শুরুতে। সব ঠিক থাকলে টিম অজি বাংলাদেশে আসবে ২৯ জুলাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ