শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

ছ্যাঁকা খাওয়ার নায়ক থেকে ওয়েব সিরিজে ফেরা: বাপ্পারাজের নতুন যাত্রা

বিনোদন ডেস্ক / ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ, যিনি দর্শকদের অসংখ্য রোমান্টিক ও ত্রিভুজ প্রেমের গল্প উপহার দিয়েছেন, এবার ফিরছেন নতুন রূপে। তবে দর্শকের মনে তার যে বিশেষ পরিচিতি গড়ে উঠেছে, তা নিয়েও তিনি বেশ গর্বিত। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার ক্যারিয়ার, বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

ছ্যাঁকা খাওয়া নায়ক বলায় কেমন লাগে?

দর্শকরা প্রায়ই তাঁকে ‘ছ্যাঁকা খাওয়া নায়কের শুভেচ্ছাদূত’ বলে মজা করেন। এই প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, “একদমই না। এটা আমার সফলতা। আমার অভিনীত চরিত্রগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে বলেই এখনো এত আলোচনা হয়।” তিনি আরও বলেন, “আমি জানতাম, ছ্যাঁকা খাওয়া চরিত্রগুলো দর্শকের মনে দাগ কাটবে। তাই পরিচালকদের সঙ্গে কথা বলে বুঝতাম, কোন চরিত্রগুলো আমাকে ভালো মানাবে।”

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বাপ্পারাজ জানান, এখন চিত্রনাট্যে আমিন খান, নাঈম বা তার সমসাময়িকদের জন্য আলাদা করে চরিত্রই লেখা হয় না। তিনি বলেন, “হিরোইনের পেছনে ছুটে বেড়ানোর সময় আমাদের নেই। আবার বাবার চরিত্র করব, এমন বয়সেও আমরা পৌঁছাইনি। কিন্তু আমাদের জন্য মধ্যবয়সীদের উপযোগী চরিত্রও লেখা হয় না।”

অন্যদিকে, ভারতীয় চলচ্চিত্রশিল্পের উদাহরণ টেনে তিনি বলেন, “মুম্বাইয়ে অনেক প্রবীণ অভিনেতাকেও চরিত্রের গুরুত্ব অনুযায়ী যথাযথ উপস্থাপন করা হয়। কিন্তু আমাদের দেশে চিত্রনাট্যে বৈচিত্র্য খুবই কম।”

অনেকদিন পর আবারও অভিনয়ে ফিরছেন বাপ্পারাজ। তবে এবার তিনি আসছেন নতুন মাধ্যমে। এক ওয়েব সিরিজে কাজ করছেন তিনি, যার নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি মোস্তফা খান শিহান পরিচালিত একটি অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন বাপ্পারাজ।

ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে এই তারকা বলেন, “এটা আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে। আমি এর গল্প ও চরিত্রের জন্যই রাজি হয়েছি। এখানে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে, অ্যাকশনও আছে।”

দীর্ঘ ক্যারিয়ারের পর অভিনয়ে আবার ফিরলেও আগের মতো প্রতিযোগিতায় নামতে চান না বাপ্পারাজ। তিনি বলেন, “এখনো আমি আমার জায়গায় নাম্বার ওয়ান, আমার নিজস্ব জায়গায় আমি সফল। তাই ক্যারিয়ার নিয়ে আফসোস নেই।”

দর্শকপ্রিয় এ অভিনেতার নতুন ওয়েব সিরিজ কবে মুক্তি পাবে, তা নির্ধারণ হবে প্রযোজনা প্রতিষ্ঠান ও ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তির পর। তবে তিনি জানিয়েছেন, ভালো গল্প পেলে নিয়মিত কাজ করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ