শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

ছিটকে গেল মোহামেডান, ডিপিএল খেলা হলো না সাকিব-মুশফিকদের

স্পোর্টস ডেস্ক / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

মোহামেডান এবার বড় বড় তারকা টেনেছিল দলে। পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে ঐতিহ্যবাহী ক্লাবটি ঘোষণা দেয় এবার অধিনায়ক মুশফিকুর রহিম। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদও ছিলেন সেখানে। শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছিল লিগ শুরুর আগেই।

কথা ছিল সাউথ আফ্রিকা সফর শেষ করে সেরা ছয়ের সুপার লিগ থেকে মাঠে নামবেন জাতীয় দলের তারকারা। অথচ লিগপর্বেই বিদায় ঘণ্টা বেজে গেল। ১১ দলের আসরে সপ্তম স্থান নিয়ে ছিটকে গেল দলটি। মোহামেডানে নাম লেখানো তারকারদের আর ডিপিএল খেলার সুযোগ রইল না।

১১ দলের আসরে শুক্রবার শেষ ম্যাচে জিতলেও রান রেটে পিছিয়ে থাকায় বাদ পড়েছে মোহামেডান। কয়েক মৌসুম ধরে শিরোপা লড়াইয়ে সেভাবে না থাকলেও সুপার লিগে নিয়মিতই ছিল দলটি। সেই ধারা এবার রক্ষা হলো না।

বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮০ রানে হারিয়েছে মোহামেডান। ৩০৮ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় ২২৭ রানে।

১০ ম্যাচে পাঁচটি করে জয়-পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে থেকে লিগ শেষ করল মোহামেডান। সমান পয়েন্ট হলেও রান রেটের হিসেবে সেরা ছয়ে জায়গা করে নিয়েছে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সাকিব সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ না খেললেও পারিবারিক কারণে ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় মোহামেডান তাকে পায়নি। টেস্ট থেকে অবসরে যাওয়া মাহমুদউল্লাহকে লিগপর্বের মাঝপথে পায় দলটি। সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষ করে সাদা-কালোদের হয়ে মাঠে নামেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক।


এই ক্যাটাগরির আরো সংবাদ