শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

চ্যাট স্ক্রিন থেকে একাধিক ফিচার সরিয়ে ফেলছে হোয়াটসঅ্যাপ!

আইটি ডেস্ক / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

ব্যবহারকারীদের সুবিধার্থে নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। বন্ধুমহল এবং আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখার সুবিধা তো বটেই, এই অ্যাপের মাধ্যমে এখন টাকাও লেনদেন করা যায়। কিন্তু এবার উল্টা পথে হাঁটতে চলেছে ফেইসবুকের অন্তর্ভুক্ত এই মেসেজিং অ্যাপ! জানা যাচ্ছে, নতুন বছরে একাধিক জনপ্রিয় ফিচার নাকি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে হোয়াটসঅ্যাপ।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। হোয়াটসঅ্যাপ খুললেই উপরের ডানদিকে একটি মেনুবার ভেসে ওঠে। সেখান থেকে নাকি ভবিষ্যতে মুছে যেতে পারে ব্রডকাস্ট লিস্ট, ক্রিয়েট নিউ গ্রুপের মতো অপশনগুলো!

একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আগামী দিনে চ্যাট স্ক্রিনের মেনুতে শুধুমাত্র আর্কাইভড লিস্টই থাকতে পারে। আসলে চ্যাট লিস্টকে আরও হালকা এবং পরিষ্কার রাখার পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। সেই কারণেই এই পদক্ষেপ করা হতে পারে।

ব্রডকাস্ট লিস্টের মাধ্যমে নিজের মতো করে কনট্যাক্ট লিস্টের তালিকা বানিয়ে একসঙ্গে অনেককে মেসেজ পাঠানো যায়। আবার ক্রিয়েট নিউ গ্রুপ অপশন থেকে অনায়াসে নতুন গ্রুপ তৈরি করে একসঙ্গে চ্যাটিং সম্ভব। বর্তমানে ওয়ার্ক ফ্রম হোমের যুগে যা আরও বেশি কার্যকরী হয়ে উঠেছে। কিন্তু আর হয়তো তা হোম পেজ থেকে পাওয়া যাবে না। প্রকাশ্যে আসা নতুন স্ক্রিনশটে দেখা যাচ্ছে, শুধুমাত্র আর্কাইভড অপশনটিই রয়েছে মেনুতে। তবে বিশেষ চিন্তার কারণ নেই। হোম স্ক্রিন থেকে সরলেও এই ফিচারগুলি কিন্তু বন্ধ হচ্ছে না।

শোনা যাচ্ছে, স্টার্ট নিউ চ্যাট বলে যে অপশনটি থাকে, সেখানে গিয়ে ব্রডকাস্ট ফিচারটি পাওয়া যাবে। নতুন গ্রুপ তৈরি করতে গেলেও অন্য স্ক্রিনে যেতে হবে ইউজারদের। যদিও এই সমস্ত পরিবর্তনগুলো যে হচ্ছেই, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি মার্ক জুকারবার্গের সংস্থা। তাই আপাতত যতদিন না হোয়াটসঅ্যাপ আপডেট হচ্ছে, আগের মতোই ব্যবহার করা যাবে মেসেজিং অ্যাপটি। (সংবাদ প্রতিদিন)


এই ক্যাটাগরির আরো সংবাদ