শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

চোখ মেলে তাকাচ্ছেন নায়ক ফারুক, কেবিনে স্থানান্তর

বিনোদন ডেস্ক / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১

অসুস্থ হয়ে সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন চিত্রনায়ক ফারুকের অবস্থার উন্নতি হয়েছে। বহুদিন অচেতন অবস্থায় থেকে চেতনা ফিরে পেয়েছেন তিনি। এখন চোখ মেলে তাকাচ্ছেন। ডাকলে সাড়া দিচ্ছেন। টুকটাক কথা বলতে পারছেন। তার অবস্থার এমন উন্নতি দেখে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করেছেন চিকিৎসাধীন।

বর্ষীয়ান এই অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে ফারুকের ছেলে শরৎ বলেন, পরশু রাতেই বাবাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তার শারীরিক অবস্থার উন্নতি খুবই ধীরগতিতে হচ্ছে। যে শরীর অবস্থায় গিয়ে ঠেকেছিল তাতে আমরা তো ঘাবড়ে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমত ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় বাবা এখন উন্নতির দিকে। আলহামদুলিল্লাহ।’

এক মাসের বেশি সময় ধরে কথা বলতে পারেননি নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের একটি হাসপাতালে অচেতন ছিলেন তিনি।

অবস্থার উন্নতি হওয়ায় ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমত। চিকিৎসকদেরও আন্তরিকতার কোনো শেষ নেই। তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমাদের নেই। তারা ফারুককে সারিয়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নায়ক ফারুক এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। আট বছর ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ।

দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর প্রতিদিনই তার ধীরে ধীরে নড়াচড়া বাড়ছে। কথাও বলছে। রক্তচাপ ও মস্তিষ্কে যে সমস্যা ছিল, তা নিয়ন্ত্রণে এসেছে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে সিঙ্গাপুরে যান অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। পরীক্ষায় তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।

প্রায় পাঁচ দশক ঢালিউডে দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ