শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

চাঁদপুরে ইলিশ, জাল, জেলে ও সাম্পান নৌকায় বাহারী রঙ্গে দুর্গাপূজার মণ্ডপ সেজেছে

মো: মাসুম পারভেজ / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

দেবী দুর্গা পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দুদের ধর্মীয় উৎসব। এটি সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যথাযথ মর্যাদায় পালিত হয়, তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ (পূর্বাঞ্চল) এবং বাংলাদেশে ঐতিহ্যগত বিশেষভাবে উদযাপিত হয়। এটি বাংলা বর্ষপুঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের অনুষ্ঠিত হয়।

দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব। যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত।

এবার দেবী দুর্গাকে বরণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দূর্গাপূজার মন্ডপে ইলিশ মাছ, জাল, জেলে, জেলে কারাগার ও সাম্পান নৌকায় সজ্জিত হলো ‘ইলিশের বাড়ি চাঁদপুর’। ব্যতিক্রমী এমন পূজা মণ্ডপ চাঁদপুরের পুরানবাজার এলাকার দাসপাড়া সর্বজনীন কালী মন্দিরে।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর পূজার আরাধনার পাশাপাশি একটি সামাজিক বার্তা দিয়ে আসছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক চারুকলা বিভাগের শিক্ষার্থীর একমাসের অক্লান্ত পরিশ্রমে নিপুন কারুকাজে সজ্জিত এই পূজা মণ্ডপটি।

মা আসছেন জীবনের বার্তা নিয়ে/ নদী বাঁচুক, ইলিশ ফিরুক ঘরে। জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জালভরে- এমন প্রতিপাদ্যকে নিয়ে উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা বিলিয়ে দিচ্ছে দাসপাড়ার সনাতন ধর্মাবলম্বীরা। ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামকরণে ব্যতিক্রমী দুর্গাপূজার মণ্ডপটি সাজিয়ে নজর কেড়েছে ভক্তবৃন্দের।

নানা রঙ্গের বাতি ও ডেকোরেটরের কাজে পূজামন্ডপটিতে ভিন্নমাত্রা যোগ করার চেষ্টা করলাম। কটশীট দিয়ে তিন সাইজের সাতশ ইলিশ, জেলে, জাটকা ইলিশ, মা ইলিশ, কারাগারে অপরাধী জেলে, সাম্পান নৌকা দিয়ে জেলেদের মাছ ধরা, নদী, জাল, ক্রেতার ইলিশ মাছ কেনা-বেচা, ইলিশ চত্ত্বরসহ ফুটিয়ে তোলা প্রাকৃতিক নানান দিক। ইলিশময় পুরো এই সাজসজ্জাময় মণ্ডপটির নাম দেয়া হয়েছে ‘ইলিশের বাড়ি চাঁদপুর।’ আগেও এই মণ্ডপে প্লাস্টিক বর্জন, বৃক্ষ নিধন ও পাখি রক্ষা নিয়ে পূজার পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা দিয়েছেন তারা।

এ বিষয়ে কথা হয় মণ্ডপের সভাপতি প্রদীপ কুমার দাসের সঙ্গে। তিনি এ পূজামণ্ডপটির সভাপতির দায়িত্ব পালন করছেন ১৭ বছর ধরে। নদীমাতৃক এই চাঁদপুরে ইলিশ রক্ষা করতে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে এবার এই মণ্ডপটি সাজানো হয়েছে। আগামীতে সামাজিক সচেতনতার জন্য আরো ভালো কিছু বার্তা দিতে চান মন্দির কমিটির সভাপতি।


এই ক্যাটাগরির আরো সংবাদ