শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

চলতি বছর বিশ্বজুড়ে ২৮১ কর্মী নিহত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

চলতি বছর এ পর্যন্ত বিশ্বজুড়ে জাতিসংঘের ২৮১ জন সহায়তা কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘ সাহায্য প্রধান শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

জেনেভা থেকে এএফপি জানায়, জাতিসংঘের মানবিক বিষয়ক নতুন আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়ক টম ফ্লেচার বলেন, ‘বুলেট  ও সমুখীন হয়ে মানবতাবাদী কর্মীদের নজিরবিহীন হারে হত্যার শিকার হচ্ছে।’

তিনি বলেন, ‘২০২৩ সাল জুড়ে ৩৩টি দেশে ২৮০ জন মানবতাবাদী নিহত হয়েছে। অথচ ২০২৪ সাল শেষ হতে এক মাসেরও বেশি সময় বাকি থাকতেই এ সংখ্যা ভয়াবহ মাইলফলক স্পর্শ করেছে।’

ফ্লেচার বলেন, ‘সহায়তা কার্যক্রমের জন্য এই সহিংসতা অযৌক্তিক ও ধংসাত্মক।’

জাতিসংঘ মানবাধিকার অফিস বলেছে, ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরাইলে হামাসের হামলার পর থেকে সূত্রপাত হওয়া গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক যুদ্ধ এই নিহতের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সেখানে এ যাবত ৩৩৩ জন সাহায্যকর্মী নিহত হয়েছে যাদের বেশিরভাগই ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর সদস্য।

ফ্লেচার বলেন, ‘রাষ্ট্র ও সংঘাতের সব পক্ষকে অবশ্যই মানবতাকর্মীদের রক্ষা করতে হবে, আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখতে হবে, দায়ীদের বিচার করতে হবে।

আফগানিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সুদান এবং ইউক্রেনসহ বেশ কিছু দেশে সাহায্য কর্মীরা অপহরণ, আঘাত, হয়রানি ও নির্বিচারে আটকের শিকার হয়েছেন।

ফ্লেচারের কার্যালয় আরও জানায়, নিহতদের বেশিরভাগ বেসরকারি সংস্থা, জাতিসংঘ সংস্থা এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে কাজ করা স্থানীয় কর্মী।

‘মানবতাবাদী কর্মীদের বিরুদ্ধে সহিংসতা সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক নাগরিকদের ক্ষতি করার একটি বিস্তৃত প্রবণতার অংশ’ বলে কার্যালয় সতর্ক করেছে।

গত বছর ১৪টি সশস্ত্র সংঘাতে ৩৩ সহস্রাধিক বেসামরিক মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৭২ শতাংশ বেশি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ক্রমবর্ধমান সহিংসতা এবং সাহায্য কর্মীদের বিরুদ্ধে হুমকির প্রতিক্রিয়ায় গত মে মাসে একটি প্রস্তাব গ্রহণ করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ