শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

চলতি অর্থবছরেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ শেষ হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

আগামী ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির আওতায় আনা হবে। এমপিওভুক্তির সব প্রক্রিয়া চলতি অর্থবছরে শেষ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এমপিওভুক্ত করবে।

গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার কারণে কাজের গতি বাস্তবায়ন দ্রুত সম্ভব হয়নি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ শিগগিরই করতে পারব। আশা করি, এ অর্থবছরেই এমপিওভুক্তি সম্ভব। আমাদের অর্থ বরাদ্দও রয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, বর্তমানে সারাদেশে মোট ৩৯ হাজার ৯২টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে এমপিওভুক্ত কলেজ ৪ হাজার ৭টি, নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ১৯ হাজার ৮৪৭টি, মাদরাসা ৯ হাজার ৩৪১টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৫ হাজার ৮৯৭টি। আর নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচ হাজারের বেশি রয়েছে।

জানা গেছে, দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালের ২৩ অক্টোবর একযোগে ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ওই বছরের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। তবে শর্ত পূরণ করতে না পারায় এসব প্রতিষ্ঠানের দু-একটি বাদ পড়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ