শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

‘গোলটি কবরে নিয়ে যেতে চাই’

স্পোর্টস ডেস্ক / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
ইলাইশ মরিবা।

বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের প্রথম গোলটি করলেন তরুণ ফুটবলার ইলাইশ মরিবা।

শনিবার রাতে মেসির নৈপূণ্যে দুই গোলের ব্যবধানে ওসাসুনাকে হারিয়েছে বার্সেলোনা।

মেসি নিজে গোল না পেলেও, গোল করিয়েছেন।  ম্যাচের ৩০ মিনিটের মাথায় মেসির ক্রস থেকে প্রথম গোলটি করেন স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার জর্দি আলবা।

৮৩তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে বাম পায়ের বুলেট গতির শটে প্রতিপক্ষের জাল কাঁপান ইলাইস মরিবা।  নিজের পঞ্চম ম্যাচে ক্যারিয়ারের প্রথম গোল পেলেন মরিবা।

নিজের করা প্রথম গোলটি ‘কোনো দিন ভুলতে পারবেন না’ বলে জানিয়েছেন মরিবা।

ম্যাচ শেষে শনিবার ওসাসুনার মাঠেই বার্সা টিভিকে মরিবা বলেন, গোলটা কবরে নিয়ে যেত চাই।  মেসি আমাকে দারুণ একটি পাস দিয়েছিল। জানি না, কীভাবে বাঁদিকে কাট করে শট নিয়েছি।  নিজের প্রথম গোল কখনো ভুলব না। কবরে নিয়ে যাব এটাকেভ’

কবরে নিয়ে যাওয়ার কথা বললেও গোলটি নিজের বাবাকে উৎসর্গ করেন ইলাইস মরিবা। এছাড়া মেসিসহ দলের জ্যেষ্ঠদেরও কৃতজ্ঞতা জানাতে ভুলেননি।

বললেন, ‘বড়রা আমাকে সাহায্য করেছে। পরামর্শ দিয়েছে। মেসি বলেছিল, যতটা পারি যেন জায়গায় থাকি। পজিশনে থেকে যেন শট নিতে পারি।’
তাই তাই করেছি। সাফল্য পেয়েছি। গোলটি আমি বাবাকে উৎসর্গ করতে চাই।’

শনিবার ওসাসুনাকে ২-০ গোলের ব্যবধানে হারানোর পর ২৬ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে তিনে।

তথ্যসূত্র: গোল ডট কম


এই ক্যাটাগরির আরো সংবাদ