শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

গাজায় জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

দক্ষিণ গাজার খান ইউনিসে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘ বলেছে, তাদের একটি আশ্রয় কেন্দ্রে ট্যাংকের গোলাবর্ষণে নয়জন নিহত হয়েছে। 

বুধবার এ হামলার ঘটনায় আন্তর্জাতিক মহল নিন্দা জানিয়েছে। জাতিসংঘ এ ঘটনায় যুদ্ধের নিয়মের ‘স্পস্ট লংঘনের’ জন্য নিন্দা জানিয়েছে।

দক্ষিণ গাজার সবচেয়ে বড় শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসের গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ারের জন্মস্থান খান ইউনিসকে ঘিরে রেখেছে।
সেনাবাহিনীর প্রকাশিত ফুটেজে ইসরায়েলি সৈন্যদের শহরের ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর মধ্যে যুদ্ধরত দেখা যায়।

ইসরায়েলি ব্যাপক বোমা হামলায় কালো ধোঁয়ার বিশাল মেঘ খান ইউনিসের আকাশ ঢেকে ফেলে।

গাজায় উদ্বাস্তুদের জন্য জাতিসংঘ সংস্থার প্রধান টমাস হোয়াইট বলেন, জাতিসঙ্ঘের আশ্রয় কেন্দ্রে ট্যাংক থেকে হামলা চালানো হয়েছে। এতে ৯ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। আশ্রয় কেন্দ্রটিতে ৮০০ জন লোক বাস করছে।

জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি এই হামলার নিন্দা করে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন।

ল্যাজারিনি এক্স-এ বলেছেন, ইসরায়েল ‘নির্লজ্জভাবে আরও একবার যুদ্ধের মৌলিক নীতি উপেক্ষা করেছে।’

পূর্বে টুইটারে তিনি বলেছেন, আশ্রয় কেন্দ্রটি স্পষ্টভাবে জাতিসংঘের কেন্দ্র হিসেবে হিসাবে চিহ্নিত ছিল এবং এর অবস্থান সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল।

ঘটনা সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনী এএফপিকে বলেছে, ‘অভিযানটির একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা চলছে।’ হামাসের হামলার জবাবে এই হামলা’র সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা জানিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘বেসামরিকদের অবশ্যই সুরক্ষিত করতে হবে এবং জাতিসংঘের সুরক্ষিত সুযোগ-সুবিধাকে সম্মান করতে হবে।’

এদিকে খান ইউনিসের হাসপাতালের কাছে ভয়ংকর লড়াইয়ের খবর পাওয়া গেছে। জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) বলেছে, আল-আকসা, নাসের এবং আল-আমল হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। বাসিন্দারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে রিপোর্ট পাওয়া গেছে।

‘চলমান বোমা হামলার কারণে (নাসের হাসপাতালে) কেউ প্রবেশ বা বের হতে পারবে না।’ উল্লেখ করে চিকিৎসকদের উদ্ধৃত করে ওসিএইচএ বলেছে, বিপুল প্রাণহানির কারণে কর্মীরা হাসপাতালটির চত্বরে কবর খনন করছে।

ওসিএইচএ জানিয়েছে, নিজেদের বাড়িঘর থেকে উৎখাত হওয়া প্রায় ১৮,০০০ মানুষ নাসের হাসপাতালে আশ্রয় নিতে পারে।

হামাস পরিচালিত ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতরাত থেকে গাজার হাসপাতালগুলো ইতিমধ্যেই অন্তত ১২৫ জনের মৃতদেহ পাওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েল এ পর্যন্ত  গাজায় কমপক্ষে ২৫,৭০০ লোককে হত্যা করেছে, যাদের ৭০ শতাংশ নারী এবং শিশুরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুদ্ধের অবসান ঘটাতে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে।

অন্যদিকে, জাতিসংঘের শীর্ষ আদালত ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে শুক্রবার যুগান্তরকারী রায় দেবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, বুধবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণে নেতানিয়াহু এই প্রতিশ্রুতি দেন, হামাসের ‘আগ্রাসন বন্ধ ও অশুভ শক্তি ধ্বংস’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ