শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত

ভোলা প্রতিনিধি / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

নিহতরা হলেন নয়ন (২৬) ও আমির হোসেন (২৭)। নয়নের বাড়ি তজুমদ্দিনের বালিয়া কান্দি এলাকায়, আর আমির হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকায়। স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার গভীর রাতে ভূঁইয়া বাড়িতে গরু চুরি করতে গেলে আশপাশের লোকজন বিষয়টি টের পান। এরপর তারা দুই যুবককে আটক করে গণপিটুনি দেন। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের লাশ তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ