শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

‘গণহত্যা’র জন্য ইসরাইলকে চড়ামূল্য দিতে হবে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

গাজায় ‘গণহত্যা’ চালানোর জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সোমবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের ইসরাইলি আগ্রাসনের বর্ষপূর্তিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এরদোয়ান লিখেছেন, ‘এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দ্রুতই হোক বা দেরিতে, ইসরাইলকে এ গণহত্যার মূল্য দিতে হবে। এক বছর ধরে এটা চলেছে। এখনও তা অব্যাহত রয়েছে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেনও এদিন বলেছেন, হামাস ও ইসরাইল সংঘাতের এক বছরে অনেক বেশি বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। েওয়াশিংটন থেকে এএফপি জানায়।

এক বছর আগে ইসরাইলকে যে বার্তা দিয়েছিলেন তার পুনরাবৃত্তি করে বাইডেন বলেন, ‘আপনারা একা নন, আমরা আছি আপনাদের পাশে।’

বাইডেন বলেন, আজকে এমনকি প্রতিদিনিই আমি জিম্মি এবং তাদের পরিবারের কথা স্মরণ করি। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষের ভয়ঙ্কর উত্থানের নিন্দা জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাসের হাতে জিম্মিদের বাড়িতে ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কাজ বন্ধ করবেন না। সেই সঙ্গে লেবাননের বিষয়ে তিনি বলেন, লেবাননে কূটনৈতিক সমাধানই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় প্রায় ১২শ’ মানুষ নিহত হয়। আর ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এর জবাবে ওইদিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইলি সেনাবাহিনী।

দীর্ঘ এক বছরে ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৪২ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছে কমপক্ষে ৯৭ হাজারেরও বেশি।

এদিকে, জাতিসংঘের সর্বশেষপ্রাপ্ত তথ্যানুযায়ী গাজায় ইসরাইলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৬ হাজার।


এই ক্যাটাগরির আরো সংবাদ