শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ক্যামেরার সামনে টিকা নেবেন ওবামা, বুশ ও ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক / ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

জনগণকে উৎসাহিত করতে টেলিভিশন ক্যামেরার সামনে করোনার টিকা নেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন টিকার অনুমোদন দেওয়ার পর এর নিরাপত্তা সম্পর্কে জনগণের আস্থা বাড়াতে তারা এই উদ্যোগ নিচ্ছেন।

ধারণা করা হচ্ছে, অনেক আমেরিকানই করোনার টিকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অবশ্য বেশ কয়েকটি সংস্থার জনমত জরিপে সেই চিত্রই উঠে এসেছে।

গত আগস্টে ইপসোস-মোরির পরিচালিত জরিপে দেখা গেছে, এক তৃতীয়াংশ আমেরিকান টিকা নিতে আগ্রহী নয়।

বুধবার ওবামা জানিয়েছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকার নিরাপত্তা নিশ্চিত করলেই তিনি টিকা নেওয়ার দৃশ্য ভিডিওতে রেকর্ড করবেন। জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে এটি প্রচারের ব্যবস্থা করবেন তিনি।

ক্লিনটনের প্রেস সেক্রেটারি অ্যাঙ্গেল আরিনা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট প্রকাশ্যে টিকা নিবেন, যাতে জনগণ উৎসাহিত হয়।

বুশের চিফ অব স্টাফ ফ্রেডি ফোর্ড জানিয়েছেন, হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের সঙ্গে বুশ যোগাযোগ করেছেন। টিকাদান কর্মসূচির প্রচারে তিনি কী ধরনের সহযোগিতা করতে পারবেন সে বিষয়ে জানতে চেয়েছেন সাবেক প্রেসিডেন্ট।


এই ক্যাটাগরির আরো সংবাদ