শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

কোপা আমেরিকা ফাইনালের দুই সপ্তাহ না পার হতেই আবারও দেখা যেতে পারে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

ফের বিশ্ব উপভোগ করতে পারে দক্ষিণ আমেরিকান ‘সুপার ক্লাসিকো’। আর সেই মহারণ হবে টোকিও অলিম্পিকের মঞ্চে। কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে লাতিন আমেরিকার দুই পরাশক্তির।

যদিও সেই যুদ্ধে মেসি, মার্তিনেজ- নেইমার, পাকুয়েতাদের মতো যোদ্ধাদের দেখা যাবে না। তবে তাতেও আগ্রহে এতটুকুন ঘাটতি হবে না।

কারণ ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানেই উত্তেজনার পারদ চরমে ওঠা ম্যাচ।

তবে এ ক্ষেত্রে দুটি সমীকরণ অবশ্য রয়ে গেছে। তাহলো গ্রুপপর্বে শেষ ম্যাচে ব্রাজিল খেলবে সৌদি আরবের সঙ্গে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। ম্যাচ দুটি আগে জিততে হবে। তারপরই কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবা যাবে।

গ্রুপ সি-তে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ তে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে প্রথম ম্যাচে রিচার্লিসনের হ্যাটট্রিকে জার্মানিকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দেয় ব্রাজিল।

কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে ১-০ গোলে প্রথম জয়ের মুখ দেখে আলবিসেলেস্তেরা। কিন্তু উড়ন্ত সূচনা করেও নিজেদের দ্বিতীয় ম্যাচে আইভরিকোস্টের কাছে হোঁচট খেয়েছে সেলেকাওরা।

আর এতেই টোকিও অলিম্পিক ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  গ্রুপ সি-তে অস্ট্রেলিয়ার সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে আছে আর্জেন্টিনা।

পরের ম্যাচের স্পেন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তারা জিতলেও এই গ্রুপে তাদের দ্বিতীয় হয়ে থাকতে হবে।

অন্যদিকে এক জয় ও ড্রয়ে আইভরি কোস্টের সমান পয়েন্ট নিয়েও ডি গ্রুপের শীর্ষের আছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবকে হারাবে ব্রাজিল -এমনটাই আশা প্রায় সবার। অর্থাৎ ডি গ্রুপের শীর্ষস্থান নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে হবে ব্রাজিলকে।

অন্যদিকে স্পেনকে হারাতে হবে ফার্নান্দো বাতিস্তার দলের। হারাতে পারলেও নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান নিয়েই কোয়ার্টারে উঠবে আর্জেন্টিনা।

তখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

আর সেই হিসেবের অপেক্ষা গুণতে হবে একদিন। আগামী ২৮ জুলাই বাংলাদেশ সময় দুপুর দুইটায় সৌদি আরবের মুখোমুখি হবে ব্রাজিল। আর বিকেল পাঁচটায় স্পেনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।


এই ক্যাটাগরির আরো সংবাদ